সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর মালবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের চালক বিশু, সেনাবাহিনীর ট্রাক চালক সার্জেন্ট রেজাউল করিম ও অজ্ঞাত পথচারী।
পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী বাস ও ময়মনসিংহগামী সেনাবাহিনী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।