নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয়দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় একটি কবরস্থান-সংলগ্ন বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে, এ ঘটনায় আলিফ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
নিহত মারিয়া সিংগাইর উপজেলার লক্ষ্মীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে। তিনি উপজেলার শায়েস্তা ইউনিয়নের সরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন চলাকালে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী আলিফের সঙ্গে মারিয়ার আপত্তিকর অবস্থা বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় মারিয়ার অভিভাবকদের ডেকে মুচলেকা নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করে।
এসব ঘটনায় বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে নিখোঁজ হয়ে যায় মারিয়া। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে আজ (রবিবার) বিকালে উপজেলার চন্দননগর এলাকার একটি বাঁশঝাড়ে মারিয়ার খণ্ড-বিখণ্ড মরদেহ এবং তার স্কুলব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আলিফকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত 