মানিকগঞ্জ জেলাজুড়ে ৯ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জ সংবাদদাতা

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন নবীন সিনেমা হলের সামনে এ ঘটনাটি ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ড এলাকায় বাসটি পার্কিং করে রাতের খাবার খেতে হোটেলে যান চালক মোজাফর ও হেলপার রুবেল। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি প্রায় পুড়ে যায়।
ওসি মো. মনির হোসেন বলেন, বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড এলাকাসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতে সদর থানার পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

রাজধানীতে বাসে আগুন, ঢাবি-জবিসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ