শিরোনাম

ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

লক্ষ্মীপুর সংবাদদাতা
ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
ভোট কেন্দ্র। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে একটি ভোট কেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি হয়েছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান। এরপর টানা তিন দিন স্কুল বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, বৃহস্পতিবার স্কুল বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। সোমবার এসে দেখি নির্বাচনের জন্য লাগানো দুটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, বিষয়টি আমার জানা আছে। চুরির বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

/এসআর/