দিনাজপুরে সাংবাদিককে হত্যার হুমকি যুবদল নেতার

সিটিজেন জার্নাল ডেস্ক

সংবাদে দলীয় পদ-পদবি উল্লেখ করাকে কেন্দ্র করে দিনাজপুরের চিরিরবন্দরে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিককে মারধর ও রাস্তায় ফেলে পিষে মারার হুমকি দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই দিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযুক্ত সালেহীন সুলতান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি এলাকায় মাটি ও বালুর ব্যবসা করেন। আর হুমকির শিকার সাংবাদিক মো. ইমরান আলী দৈনিক আজকের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সালেহীন সুলতান ও সাংবাদিক ইমরান আলীকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় সালেহীনকে বলতে শোনা যায়, অমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমানের নামের সঙ্গে দলীয় পদবি কেন উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, ‘একবারে ফাটায় ফেলব! সময়মতো, জায়গামতো ফাটায় ফেলব। রোডের মধ্যে ফেলায়ে খুঁচব।’
জবাবে সাংবাদিক ইমরান আলীকে বলতে শোনা যায়, ‘কোথায় লিখছি দেখান...ফাটায় ফেলবেন? ফেলেন, আমাকে ধমক দেওয়ার আপনি কে?’
স্থানীয় সূত্রে জানা যায়, অমরপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা মেরিনা আক্তার, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমানসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। গত বুধবার দুপুরে জাহানুর রহমান ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে থাকা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হয়। পাশাপাশি ‘চিরি নদী’ নামের একটি ফেসবুক পেজেও ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের দলীয় পরিচয় ও পদ-পদবি উল্লেখ থাকায় সাংবাদিক ইমরানের সঙ্গে সালেহীনের বিরোধ তৈরি হয়।
সাংবাদিক ইমরান আলী বলেন, এ ঘটনায় তিনি নিজে কোনো সংবাদ প্রকাশ করেননি। গতকাল দুপুরে অমরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামীম সরকার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাকে মুঠোফোনে ডেকে চিরিরবন্দর উপজেলা চত্বরে নিয়ে যান। সেখানে স্বাভাবিকভাবে কথাবার্তা চলার একপর্যায়ে সালেহীন সুলতান এসে তাকে হুমকি দেন। রাস্তায় ফেলে পিষে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালেহীন সুলতান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। অথচ প্রকাশিত সংবাদে যুবদল নেতার নাম ও পরিচয় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক ইমরানের কাছে জানতে চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
তবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে সালেহীন বলেন, তাদের মধ্যে উচ্চ স্বরে কথা হয়েছে, কিন্তু তিনি কাউকে হত্যার হুমকি দেননি। সাংবাদিক ইমরান যত কথা বলেছেন, তার অর্ধেকও তিনি বলেননি বলে দাবি করেন তিনি। থানায় জিডি হওয়ার বিষয়েও কিছু জানেন না বলে জানান সালেহীন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, এক যুবদল নেতার বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।