দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

জামালপুর সংবাদদাতা

জামালপুর সদর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬)। সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর কোর্টের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, চাকা ফুটো হয়ে যাওয়ায় জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় সড়কে রডবাহী ট্রাক রেখে ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। নিহত একেএম ছামিউল হক প্রাইভেটকারযোগে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন। পথে তার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হন। গুরুতর আহত হন চালক ইদ্রিস আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ৬