জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

জামালপুর সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।
এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো– মাদারগঞ্জ উপজেলার খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোলায়মান ইসলাম (২৮) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)। তাদের মধ্যে সোলায়মান উপজেলার মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, পশ্চিম নলছিয়া এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটককৃতদের আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হবে।

জামালপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ৬