শিরোনাম

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী রোডে হোটেল নিরিবিলি অ্যান্ড রেস্টুরেন্ট-২ এর সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকার বিরোধী বক্তব্য দেন, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এ ঘটনায় জিএমপির সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। এরপর সদর থানার একাধিক অভিযানিক দল জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গেল রাত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

/এসআর/