শিরোনাম

শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রতীকী ছবি

রক্ষণাবেক্ষণ কাজের জন্য গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার (২৯ আগস্ট) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম।

কোনাবাড়ী জোনাল অফিস কর্তৃপক্ষ জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

/এফআর/