গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, গ্রেপ্তার ২

গাজীপুর সংবাদদাতা

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় মশাল মিছিল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল মঙ্গলবার বাসন থানার ইটাহাটা রঞ্জিতটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইটাহাটা রঞ্জিতটেক এলাকার আব্দুস সামাদের ছেলে হৃদয় আহমেদ রিশাদ (২০) এবং একই এলাকার রমজান আলীর ছেলে মো. সিফাত আহমেদ (২২)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী মশাল মিছিল বের করেছেন– এমন খবরে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়।
ওসি হারুনুর রশিদ বলেন, ‘এ ঘটনায় প্রচলিত আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার