শিরোনাম

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে আন্তঃনগর ট্রেনে যারা ঢাকা থেকে জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে ঢাকা স্টেশনে নিয়মিত যাতায়াত করেন, তারা ঈদের আগ পর্যন্ত এ রুটে ভ্রমণ করতে পারবেন না।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ১৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একই সঙ্গে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনেও কোনো টিকিট দেওয়া হবে না।

ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।

/এসআর/