ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বিষয়টির নিশ্চিত করেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার ১০টি সরকারি হাসপাতালে ১৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সবশেষ মারা যাওয়া নারীর নাম পান্না খাতুন (৩৫)। তিনি জেলার মধুখালী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ১৮ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এ বছর মোট ২ হাজার ৫৩৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

/এফআর/