পিরোজপুরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

পিরোজপুর সংবাদদাতা

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের সামনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে অবস্থিত আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
এদিকে বিস্ফোরণের বিকট শব্দে আদালত ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, উপজেলা চত্বরে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। তবে ককটেলগুলো সরাসরি পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন