ফরিদপুরে ঢাল-সরকি নিয়ে বিএনপির অবস্থান কর্মসূচি

ফরিদপুর সংবাদদাতা

বৈরি আবহাওয়া উপেক্ষা করে ফরিদপুরে ঢাল-সরকি হাতে রাজপথে নেমেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি মোকাবিলায় মিছিল ও অবস্থান কর্মসূচি থেকে প্রতিহত করার ঘোষণা দিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কায়চাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বিশ্বরোড মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিএনপি নেতাকর্মীদের হাতে ঢাল ও সরকি দেখা গেছে। এছাড়াও বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন তারা।
বিএনপি নেতার জানান, ফরিদপুরে কোন ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। লকডাউনের নামে জনজীবন ও স্বাভাবিক চলাচল ব্যাহত করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে নগরকান্দার ঝাটুরদিয়া বিশ্বরোড এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা।
কর্মসূচিতে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক তৈবুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, সদস্যসচিব জাহিদ মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টু এবং উপজেলা যুবদলের সদস্য মো. জুয়েল মাতুব্বর ও মো. জাকির হোসেনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে ভাঙচুর-আগুন