ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।

তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার বিকালে বিজিবি সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছায়। আজ (শুক্রবার) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন করে বিজিবি সদস্যরা মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে কাজ করছেন।

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে থাকবে।

/এফআর/