সাবেক টিআই তুহিন লস্কর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের সাবেক ট্রাফিক পরিদর্শক (টিআই) তুহিন লস্কর এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৬ কোটি ১০ লাখ ৩ হাজার ২৬৩ টাকার দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ে দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে এ মামলা করেন।
দুদক সূত্রে জানা গেছে, মামলা দুটি দায়ের করার পর তা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ৬ হাজার ২৬২ টাকা এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৫ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়।
আরও উল্লেখ করা হয়, ওই দুইজন ভুয়া ব্যক্তিগত ঋণ দেখিয়েছেন। তুহিন লস্কর দেখিয়েছেন ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তার স্ত্রী দেখিয়েছেন ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা। প্রকৃতপক্ষে তাদের নামে কোনো ব্যক্তিগত ঋণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এ দুটি মামলা তদন্ত করবেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাশ।
দুদকের তথ্য অনুযায়ী, তুহিন লস্কর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি বর্তমানে ফরিদপুর সদরের হাবেলী গোপালপুর এলাকার হোয়াইট প্যালেস নামের বাড়িতে বসবাস করেন।
তার স্ত্রী জামিলা পারভীন যশোরের অভয়নগর উপজেলার মহাকাল ইউনিয়নের ভাঙ্গাগেট গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ফরিদপুর সদরে স্বামীর সঙ্গেই বসবাস করেন।
মামলার এজাহারে বলা হয়, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। যোগদানের পর থেকে দুই মেয়াদে প্রায় ৯ বৎসর তিনি ফরিদপুরে চাকরি করেন। এ ছাড়াও তিনি ঢাকা মেট্রো, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং চট্টগ্রামে কর্মরত ছিলেন।
অভিযোগ অনুসন্ধানের প্রেক্ষাপট উল্লেখ করে মামলা দুটির এজাহারে বলা হয়, ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগ টিআই (প্রশাসন) তুহিন লস্করের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজিসহ বাস ও ট্রাক স্ট্যান্ড থেকে মাসোহারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন প্রাথমিক অনুসন্ধান করে। তদন্তে তুহিন লস্কর ও জামিলা পারভীনের নামে সম্পদের যে বিবরণ পাওয়া গেছে এর সঙ্গে তাদের দেওয়া তথ্যের ব্যাপক গড়মিল রয়েছে।
পরে দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক সম্পদ বিবরণী যাচাই করে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলার সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে বুধবার এ মামলা দুটি দায়ের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদক ফরিদপুরের উপ-পরিচালক রতন কুমার দাশ বলেন, প্রথমিক তদন্তে স্ত্রীসহ তুহিন লস্করের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। দুদক এ মামলার তদন্ত করে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দেবে।