শিরোনাম

ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুটি পতাকা টাঙিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ও যুবলীগ নেতা কাওসার আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ ৮ থেকে ১০ জন নেতাকর্মী।

দেবাশীষ নয়ন বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রসঙ্গত, ২০২২ সালে শহরের আলিপুর মহল্লায় হাসিবুল হাসান লাভলু সড়কে জেলা আওয়ামী লীগের নতুন একটি অফিস উদ্বোধন করা হয়। এরপর থানা রোডের অবস্থিত কার্যালয়টি শহর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে।

গত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে হাসিবুল হাসান লাভলু সড়কের কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেখানে জুলাই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

/এসআর/