রাজশাহীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

রাজশাহী সংবাদদাতা

রাজশাহীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (২ মার্চ) ভোররাতে পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ও নিহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, নিহত শাহিন (৪৫) জেলার দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন– আলী হোসেন (৩৫), রুপচান আলী (৩৫), সেলিম হোসেন (৩০), সামিম হোসেন (৩০), শাজাহান আলী (৩০), রফিকুল ইসলাম (৩৫) ও মামুন হোসেন (৩০)। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত সাতজনের মধ্যে একজন ৮ নম্বর ওয়ার্ডে এবং বাকিরা ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সাংবাদিকদের বলেন, ভোররাতে একটি ট্রাকে আটজন ব্যক্তি তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ গ্রামে প্রবেশ করে। স্থানীয়রা তাদের আটক করলে উত্তেজিত জনতার গণপিটুনিতে একজন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহত সাতজনকে চিকিৎসার জন্য এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করা হবে।