শিরোনাম

নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নরসিংদী ও ঢাকায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী ও ঢাকায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলা
ক্রেস্ট হাতে গুণীজনরা। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের ঢাকায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর রমনা পার্কে রমনা চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়।

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য পরিণত হয় এক মিলনমেলায়। কমিটির প্রত্যেক সদস্যের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

সাংবাদিক নুরুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় (ডান দিকে থেকে দ্বিতীয়)। ছবি: সিটিজেন জার্নাল
সাংবাদিক নুরুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় (ডান দিকে থেকে দ্বিতীয়)। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদী সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর ডটকম সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল বলেন, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে সব ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব। আমরা ঢাকায় অবস্থান করলেও নরসিংদীবাসী হিসেবে আমাদের টান সবসময়ই অটুট আছে। আগামী দিনে দুটি সংগঠন এবং সব সহকর্মীদের নিয়ে একত্রে এগিয়ে যেতে চাই। সেখানে পরস্পরের সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি উন্নতি ঘটবে সংগঠনের।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর ডটকম সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল। ছবি: সিটিজেন জার্নাল
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর ডটকম সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল। ছবি: সিটিজেন জার্নাল

তিনি আরও বলেন, সাংবাদিকরা সব সময় চ্যালেঞ্জের মধ্যে কাজ করেন। আমরা সাংগঠনিকভাবে অসচ্ছ্বল সাংবাদিকদের পাশে দাঁড়াতে চাই। সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের সন্তানদের বৃত্তি দেওয়া যায় কি-না বিষয়টি ভাবা যেতে পারে।

উপস্থিত সবাইকে শুভ কামনা জানিয়ে নরসিংদী সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি গ্যালমান শফি বলেন, আমাদের মধ্যে যেন মেলবন্ধনটা অটুট থাকে। পেশার উন্নয়নে এক সঙ্গে কাজ করবো। আমাদের যোগাযোগটাও ধরে রাখতে চাই।

আবুল বাশার বাছিরের হাতে ক্রেস্ট তুলে দেন সাংবাদিক শফিউল আলম। ছবি: সিটিজেন জার্নাল
আবুল বাশার বাছিরের হাতে ক্রেস্ট তুলে দেন সাংবাদিক শফিউল আলম। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস বলেন, ইতিহাস-ঐতিহ্যের নরসিংদী সাংবাদিক সমিতি ঢাকায় গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। ধারাবাহিকভাবে এগিয়ে গেলে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তবে আমাদের আরো বেশি করে সম্পর্কের ঝালাই দিতে হবে। সব উৎসব-পার্বণে দুটি সংগঠনের সব সদস্য এক হলে আরো সুন্দর ও বড় হবে আমাদের পরিবার। একই পরিবারের সদস্য হিসেবে নরসিংদী প্রেস ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ঢাকায় কর্মরতদেরকে ক্লাবের সদস্যভুক্তির বিষয়টি আলোচনা করা হবে। সেই সঙ্গে উন্নয়নের পথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার কোষাধ্যক্ষ নাসরীন গীতি। ছবি: সিটিজেন জার্নাল
নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার কোষাধ্যক্ষ নাসরীন গীতি। ছবি: সিটিজেন জার্নাল

তিনি আরও বলেন, আমরা সম্মিলিতভাবে কাজ করব। সবাই সবার পাশে থাকবো। নরসিংদী প্রেস ক্লাব একটি সমৃদ্ধ সংগঠন। আমরা এক সঙ্গে লড়ব। নরসিংদী প্রেস ক্লাব আপনাদের পাশে আছে। আপনারদের সঙ্গে সভাপতি হিসেবে নয়, ভাই হিসেবে থাকতে চাই।

নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য আমজাদ হোসেন বলেন, নরসিংদী সন্তান হিসেবে আমাকে সম্মান দেওয়ায় গর্ববোধ করছি। এই সম্মানটা পুরো নরসিংদীর। এই আয়োজনে বিমোহিত।

যৌথ ছবি
যৌথ ছবি

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সহসভাপতি কাজী আনোয়ার কামাল, কোষাধ্যক্ষ মো. ফারুক ভূঁইয়া, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, আবুল বাশার বাছির, কার্য নির্বাহী সদস্য জাকির হোসেন ভূঁইয়া, এটি এম মোস্তফা বাবর, আমজাদ হোসেন প্রমুখ।

আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, প্রচার সম্পাদক সুমন মোস্তফা, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক নাসরীন গীতি।

/এসআর/