গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের তল্লাশিচৗকি নেই

নিজস্ব প্রতিবেদক

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করার জন্য রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের তল্লাশিচৌকি থাকার কথা। কিন্তু বুধবার (১১ ফেব্রুয়ারি) নগরের অনেক স্থানেই তা চোখে পড়েনি।
নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় সড়কের নিরাপত্তা দায়িত্ব পালনে পুলিশের মধ্যে আতঙ্ক কাজ করছে বলে মনে করছেন অনেকেই।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশি তল্লাশি চোখে পড়েনি। তবে কয়েকটি স্থানে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
বেলা সোয়া দুইটার দিকে পুরান ঢাকার আজিমপুর বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর তল্লাশিচৌকি দেখা যায়। সেখানে বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করতে দেখা গেছে। তবে নীলক্ষেত মোড়, নিউমার্কেট, ঢাকা কলেজ, স্যায়েন্সল্যাব, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শাহবাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশের সড়ক, মগবাজার, তেজগাঁও, মহাখালী বাসস্ট্যান্ড, সাতরাস্তা, বেইলি রোড, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিলসহ বিভিন্ন সড়ক ঘুরে পুলিশের তল্লাশিচৌকি দেখা যায়নি।
রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশি নিরাপত্তার বিষয়টি নিয়ে অনেকের কাছে সন্দেহ হচ্ছে। তাহলে কী পুলিশ রাস্তায় নামতে ভয় পাচ্ছে এমন প্রশ্ন সচেতন মহলের।
আগে জাতীয় কিংবা যেকোনো নির্বাচনের আগেরদিন রাজধানীর নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হতো। বিরোধী দলের কোনো হরতাল অবরোধ কিংবা যেকোনো কর্মসূচিতে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুরসংখ্যক সদস্যদের মোতায়েন করা হতো। কিন্তু জাতীয় নির্বাচন সামনে রেখে রাজধানীর অনেক অনেক সড়কে নিরাপত্তা জোরদার করা হয়নি। এমনকি অনেক গুরুত্বপূর্ণ সড়কেও পুলিশের তল্লাশিচৌকি নেই।
বিভিন্ন সড়কে প্রায় প্রাইভেটকার, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। এ বিষয়ে মহাখালী বাসস্ট্যান্ডের লাইনম্যান আশরাফ বলেন, সকালে মানুষের অনেক চাপ ছিল। এখন গাড়ির চাপ বেশি, কিন্তু মানুষ কম।
রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের তল্লাশি চৌকি না থাকার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান বলেন, সকাল থেকে পুলিশের তল্লাশি চলছে। আপনার চোখে কেনো পড়লো না তা বুঝতে পারছি না। তবে আমাদের তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।