কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন

কুষ্টিয়া সংবাদদাতা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।
এদিকে ব্যানার পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গাঙপাড় ব্রিজসংলগ্ন এলাকায় টাঙানো হাসনাত আব্দুল্লাহর শাপলাকলি প্রতীকের কয়েকটি নির্বাচনি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। একই সময়ে উপজেলার আরও কয়েকটি স্থানে তার প্রচার ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা তাদের কয়েকটি নির্বাচনী ব্যানারে আগুন দিয়েছে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খাইয়ার এলাকায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।