শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবি : সংগৃহীত

কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলরত যাত্রীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা ইপিজেডে আন্দোলনে নামেন নাসা গ্রুপের শ্রমিকরা। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা বলেন, গত ২০ মাস ধরে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ । এতেপরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত বকেয়া পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা বলেন, বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আমরা যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি।

/এসবি/