পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

কুমিল্লা সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে; তা আর এদেশের জনগণ দেখতে চায় না। মেধা ও যোগ্যতা থাকলে একজন রিকশাওয়ালাও রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন।’
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল মাঠে মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এদেশে সবচেয়ে মজলুম দলের নাম জামায়াত। বিচারের নামে আর কোনো দলের সিনিয়র নেতাদের খুন করা হয়নি, অফিস তালা মেরে রাখা হয়নি, নিবন্ধন কেড়ে নেওয়া হয়নি, নিষিদ্ধ করা হয়নি।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, ৫ আগস্ট আল্লাহ তাআলার এক অশেষ নেয়ামত। আমরা প্রতিশোধপরায়ণ হব না ঘোষণা দিয়েছিলাম। তবে ভিকটিম পরিবার আইনি লড়াই করলে আমরা সহযোগিতা করবো। আমরা জুলাই শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছি, তাদের দুঃখের ভাগ নিয়েছি।
চাঁদাবাজি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতি কেউই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। আমরা চাই না আবার চাঁদাবাজি ফিরে আসুক, ফ্যাসিবাদী শক্তি ফিরে আসুক।
‘বিগত সময়ে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও দেশ ছাড়িনি’ বলে মন্তব্য করেন তিনি।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেত্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধান।