কুমিল্লা সিটির প্রশাসক হলেন ইউসুফ মোল্লা

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে ।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক হিসেবে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য বিধি অনুযায়ী ভাতা পাবেন।
একই প্রজ্ঞাপনে কুমিল্লার ছাড়াও বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর সিটি কর্পোরেশনেও আরো ৪ জনকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউসুফ মোল্লা টিপু বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি কুমিল্লা সিটি কর্পোরেশনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। আমি নগরবাসীর কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নে কাজ করবো।
তার প্রশাসক হিসেবে নিয়োগের খবরে কুমিল্লা টাউন হল মাঠে মিষ্টি বিতরণ করেছেন কুমিল্লার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে জনকল্যাণকর কাজ করে আসছেন।