কক্সবাজারে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কাটার সময় ২ জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন, ঈদগাঁও ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর ও একই এলাকার এজাহের মিয়ার ছেলে মোহাম্মদ মনির।
রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন বলেন, গভীর রাতে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে বনকর্মীরা উডলট বাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে আকাশমনি গাছ কাটার সময় ২ জনকে আটক করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ৭.৬৬ ঘনফুট আকাশমনি কাঠ ও গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। বনসম্পদ রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না। পলাতক আসামি কালুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।