আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার, নাহলে ফল ভোগ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়ন না করলে মিয়ানমারকে ফল ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, আইসিজের রায়ের পর মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যাবাসনের পাশাপাশি তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা সংকট এখন শুধু বাংলাদেশ কিংবা মিয়ানমারের সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। এই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত রোহিঙ্গা সমাবেশ ও সংবাদ সম্মেলনে ড. খলিলুর রহমান এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায় দিয়েছে। তারা বলেছে, মিয়ানমারে গণহত্যার উদ্দেশে হত্যা করা হয়েছে। নারীদের ধর্ষণ করা হয়েছে। এই রায়ের মাধ্যমে একটি দেশকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি একটি যুগান্তকারী রায়। এ ধরনের রায় আগে কখনো হয়নি। এই রায় প্রতিপালিত না হলে বিদ্যমান আন্তর্জাতিক বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার। নইলে ফল ভালো হবে না।
তিনি বলেন, রোহিঙ্গাদের প্রতি এমন আচরণের পুনরাবৃত্তি আর কখনো হবে না, মিয়ানমারকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় বাস্তবায়নে মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করবে জাতিসংঘ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা ভালো থাকবেন। আপনাদের এই সংগ্রাম শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন। পৃথিবী আপনাদের পক্ষে এসেছে, সারা দুনিয়া আপনাদের পক্ষে আছে। আপনারা অবশ্যই নিজ বাসভূমিতে ফিরে যাবেন। এই সমস্যার সমাধান যেন আমরা করতে পারি, সে জন্য সবাইকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ভুলে গেলে চলবে না। নিউইয়র্কে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের দুঃখ-কষ্টের কথা স্বীকার করে নিয়েছে।
এদিকে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারণ, রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় কেবল আইনি প্রক্রিয়ার বিষয় নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়নের বিচার এবং নিজ দেশে ফিরে যাওয়ার স্বপ্নের সঙ্গেও জড়িত।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাঁদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য তাঁরা কৃতজ্ঞ। তবে তাঁরা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চান না। আইসিজের রায় তাঁদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের পথকে আরও শক্তিশালী করবে বলে তাঁরা আশা করেন।
তিনি আরও বলেন, তাঁদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের বাড়িঘরে ফিরে যাওয়া। এ জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ: হুমায়ুন কবির
মিয়ানমার এবার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করবে, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর