রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ: হুমায়ুন কবির

সিটিজেন জার্নাল ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আন্তর্জাতিক আদালতের ইতিহাসে এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে এমন রায় এলো।
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযানে গণহত্যার উদ্দেশ্য ছিলো বলে মিয়ানমারকে দায়ী করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছেন আইসিজে। তার প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য এটি ইতিবাচক হবে বলে মনে করি। এই রায়ে সন্তুষ্ট ঢাকা। এই রায়ের কারণে মিয়ানমারের ওপর চাপ বাড়বে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া তরান্বিত হবে।
এর আগে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি রোহিঙ্গা নিয়ে রায় ঘোষণা করেন। তিনি বলেন, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংস নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটে।
বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাতিগত নিধনের উদ্দেশ্য নিয়ে এসব কর্মকাণ্ড চালিয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যথেষ্ট যৌক্তিক ভিত্তি রয়েছে। ২০১৭ সালের অভিযানের আগে ও চলাকালে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যা নিরাপত্তা বাহিনীর ব্যাপক সহিংসতা চালানোর পথ তৈরি করে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে নিশ্চিহ্ন করার অভিপ্রায় গড়ে ওঠার পরিবেশও সৃষ্টি করা হয়েছিল।
আদালতে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া গেছে বলে জানান আইসিজে সভাপতি।
২০১৭ সালের আগস্টে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে শরণার্থীশিবিরে অবস্থান করছে তারা।
রোহিঙ্গাদের ওপর চালানো এসব নিপীড়ন ও হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ সাত বছর বিচারিক কার্যক্রম চলার পর আজ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করলেন আদালত।

মিয়ানমার এবার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করবে, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর