মিয়ানমার এবার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করবে, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমার সরকার কিছুটা হলেও তাদের অপরাধ বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আশা প্রকাশ করেছেন, এই রায়কে সম্মান জানিয়ে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে মিয়ানমার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, রাখাইন রাজ্যে আরাকান আর্মি এই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে পরিমাণ অত্যাচার করছে, তাদের যদি বিন্দুমাত্র অনুশোচনা থাকত তাহলে তো কার্যকলাপে সেটা বোঝা যেত।
তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর এখন একটা শঙ্কাও আছে। তবে আমরা অবশ্যই সজাগ আছি। সীমান্তে সরকারের বিভিন্ন সংস্থার সদস্য যারা এই বিষয়গুলো প্রতিদিন দেখছেন, মোকাবিলা করছেন, তারাও সজাগ আছেন। বাংলাদেশ কখনোই চায় না যে মিয়ানমারের মাটিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর আরও কোনো অত্যাচার-অনাচার নেমে আসুক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশিয়া ও চীন সফরের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎকালে রোহিঙ্গা সমস্যাটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। তারাও আশ্বাস দিয়েছেন, বাংলাদেশকে সব রকমভাবে সাহায্য করবে। সেই জায়গাটায় আমরা পজিটিভ থাকতে চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির একটা বড় সাফল্যের জায়গা হচ্ছে যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এখন বাংলাদেশ। সেই জায়গাটা থেকেও আমি মনে করি যে জাতিসংঘ এবং সাধারণ পরিষদে বাংলাদেশের জোর আরও বাড়বে। ওআইসি ও আসিয়ানভুক্ত দেশগুলোকেও আমাদের আরো বেশি শক্ত করে বলার একটা সুযোগ তৈরি করে দিয়েছে এই রায়।