কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের রামু উপজেলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েক শ নেতাকর্মী। রবিবার (১৫ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকায় এ মিছিল হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে বিভিন্ন ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা তিতারপাড়ার রাস্তার মোড় এলাকায় জড়ো হতে থাকেন। বেলা দুইটার দিকে সেখান থেকে তারা একটি মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমাদ সিকদার।
মিছিলে অংশগ্রহণকারীদের শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে মিছিলটি প্রায় দেড় কিলোমিটার দূরে কচ্ছপিয়া স্টেশন মুখ এলাকায় গিয়ে শেষ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই মিছিলের ১ মিনিট ৪৪ সেকেন্ডের এ ভিডিও দেখা যায়, মিছিলে কয়েক শ মানুষ অংশ নেন। তাদের বেশিরভাগই তরুণ ও কিশোর।
ওসি এ কে ফজলুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মিছিলটি শেষ হয়ে গেছে। এরপরও অভিযান চালিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী