ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া হবে কাগজবিহীন, স্বচ্ছ ও দ্রুততর: প্রতিমন্ত্রী মীর হেলাল

কক্সবাজার সংবাদদাতা

জাতীয় স্বার্থে উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। পূর্বে সনাতন পদ্ধতিতে এই কাজ করতে গিয়ে ভূমির মালিকদের নানা ধরনের ভোগান্তি ও দীর্ঘসূত্রতার শিকার হতে হতো। ‘এলএআরএমএস’ চালুর ফলে পুরো প্রক্রিয়াটি এখন থেকে কাগজবিহীন, স্বচ্ছ ও দ্রুততর হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজারে ‘ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল ব্যবস্থাপনা সিস্টেম (এলএআরএমএস)’-এর পাইলট কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের অধীন ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’-এর আওতায় এই বিশেষ সফটওয়্যারটি প্রস্তুত করা হয়েছে।
ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং নাগরিকদের ভোগান্তি দূর করতে এদিন কক্সবাজার ও সিলেট জেলায় একযোগে এলএআরএমএসের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়। সিলেটের জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় অনলাইনে যুক্ত হন।
কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী।
ভূমি সচিব তার বক্তব্যে প্রকল্পের কারিগরি দিক তুলে ধরেন। তিনি বলেন, এই ডিজিটাল ব্যবস্থার ফলে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সব তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে জমির মালিকরা ঘরে বসেই অধিগ্রহণের সর্বশেষ অবস্থা জানতে পারবেন এবং কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ছাড়াই ন্যায্য ও দ্রুত ক্ষতিপূরণ পাবেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজারের চলমান মেগা প্রকল্পগুলোর ভূমি অধিগ্রহণে এই সিস্টেম যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমি রেকর্ড আবার নতুন করে ডিজিটালাইজ করা হচ্ছে: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন