একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজে করে ভ্রমণ করেছেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। যা চলতি মৌসুমে যাত্রী সংখ্যায় এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে ৪টি জাহাজ।
দীর্ঘ ভ্রমণ যাত্রা ও জাহাজের ভাড়া নিয়ে কিছু পর্যটকদের মাঝে হতাশা দেখা গেছে। তবে অনেকেই উচ্ছ্বসিত দেশের সর্বদক্ষিণে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপটি ভ্রমণের অভিজ্ঞতা নিতে পেরে।
রাজশাহী থেকে ভ্রমণে এসেছেন মোরসালিন হক। তিনি বলেন, ভিডিওতে দেখেছি সেন্টমার্টিন দ্বীপটি অনেক সুন্দর। প্রথমবারের মতো সেখানে যাচ্ছি পরিবার নিয়ে, সমুদ্র যাত্রার এই অভিজ্ঞতা খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে।
সিলেটের বাসিন্দা পর্যটক আঞ্জুমান আরা বলেন, ৬-৭ ঘণ্টা সমুদ্রপথে সেন্টমার্টিন যাব এটা আসলে ক্লান্তির তবুও যাচ্ছি ছুটি কাটাতে। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনে আসা যেত। এখন সেই সুযোগও নেই, আবার জাহাজ ভাড়াটাও একটু বেশি।
এমভি মালঞ্চ জাহাজের পরিচালক আব্দুস সাত্তার জয় বলেন, আমরা আমাদের জাহাজটিকে পুরোপুরি প্রস্তুত করে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করার পর যাত্রী পরিবহন শুরু করেছি এবং ইনশাআল্লাহ এই মৌসুমের শেষ দিন পর্যন্ত যা অব্যাহত থাকবে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, চলতি মাসে ছুটির দিনে মোটামুটি সংখ্যক পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। আগামী মাসের প্রতিদিনই কোটাপূর্ণ হবে বলে অগ্রিম বুকিংয়ের মাত্রা দেখে আশা করছি। ইতিমধ্যে ৫টি জাহাজ অনুমতি পেয়েছে, আজ ৪টি গিয়েছে এবং বাকিটিও শিগগিরই নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।
সেন্টমার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, সেন্টমার্টিনে এক রাতে প্রায় ৫ হাজার পর্যটক একসাথে থাকতে পারেন। মৌসুম মাত্র শুরু হয়েছে এবং পর্যটকের সংখ্যাও কম। তবে সুখের খবর হলো, ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল-রিসোর্টই অগ্রিম বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রচুর পর্যটকের আগমন ঘটবে।
এদিকে, চলতি মৌসুমে পর্যটকদের জন্য এবার কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে হবে। এসব ব্যবস্থার মাধ্যমে দ্বীপে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, পর্যটকদের পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। নিষিদ্ধ করা হয়েছে কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচলও নিষিদ্ধ। এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

অবশেষে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু