‘ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার করলে খবর আছে’, ওসিকে হুমকি

চট্টগ্রাম সংবাদদাতা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোর একটিতে ইংরেজিতে লেখা হয়েছে, ‘হাও আর ইউ’, ‘উই আর ওরি অ্যাবাউট ইওর ফ্যামিলি’ এবং ‘ইফ ইউ কিপ অন ডুয়িং হোয়াট ইউ ডিড উই উইল টেক অ্যাকশন ভেরি সুন’।
এরপর বাংলায় পাঠানো বার্তায় লেখা হয়েছে, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’
আরেকটি বার্তায় ওসিকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
জিডিতে পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করেন ওসি। গত ১৮ নভেম্বর রাতে তিনি নিজে বাদী হয়ে জোরারগঞ্জ থানায় জিডি করেন।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, থানার পুলিশ সদস্যদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কার্যক্রম চালানোর সময় সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে এসব হুমকিমূলক বার্তা পাই। দায়িত্ব পালন করতে গিয়ে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে। তবে আমরা দায়িত্ব পালন করে যাবো।
তিনি বলেন, হুমকিদাতার নম্বরটি বাংলাদেশ থেকে ব্যবহার করা হয়ে থাকতে পারে, তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। বিদেশি নম্বর হওয়ায় ব্যবহারকারীকে শনাক্ত করতে সময় লাগতে পারে।

আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ, নজরদারিতে এসপি জাহাঙ্গীর