রেস্টুরেন্টে ভাত খাচ্ছিলেন পুলিশ সদস্যরা, গাড়ি নিয়ে গেলো চোর

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় ‘পিকআপ ভ্যান’ রেখে হোটেলে ভাত খাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ফিরে এসে দেখেন তাদের গাড়িটি আর নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে গেছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার টহল দলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে। গাড়িতে তিনজন পুলিশ সদস্য ছিলেন। তারা গাড়িটি সড়কে রেখে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই।
তিনি বলেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে গেছেন।চোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হালিশহর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

বৃহস্পতিবার থেকে পাবনা-ঢাকা রুটে চলবে আন্তঃনগর ট্রেন