চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, ছাত্রলীগ কর্মীসহ আটক ৮

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, ছাত্রলীগ কর্মীসহ আটক ৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে দায়িত্ব পালন শেষে ট্রাফিক পুলিশ সদস্যরা বক্সটি থেকে চলে যান। ফজরের সময় সেখানে ফিরে তারা আগুনের চিহ্ন দেখতে পান। বক্সের এক পাশের কাচ ভাঙা ছিল। ভেতরে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে একটি পুড়ে গেছে।

পুলিশ জানায়, ট্রাফিক পুলিশ বক্সটি ছোট। দায়িত্বে থাকা সদস্যরা মূলত বিশ্রামের জন্য এটি ব্যবহার করেন। দুর্বৃত্তরা পাথরের মতো একটি বস্তু ছুড়ে বক্সের কাচ ভাঙে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একজনকে হাতেনাতে আটক করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির কাছের সড়কে আগুন দিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮ জনকে আটক করা হয়েছে।

/এফসি/