সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সিটিজেন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট পদচারী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিউদ্দিন (৪২) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মহিউদ্দিন একটি ট্রাককে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসও মোটরসাইকেলটিকে অতিক্রমের চেষ্টা করে। এতে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে পড়ে যান তিনি।
দুর্ঘটনায় মহিউদ্দিনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।