শিরোনাম

মিয়ানমার হয়ে বাংলাদেশ-চীন করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিয়ানমার হয়ে বাংলাদেশ-চীন করিডোরের প্রস্তাব বেইজিংয়ের
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক। ছবি: পিএমও

যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।

শুক্রবার (২৬ জুন) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি-মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কাজ করার আগ্রহ দেখিয়েছে চীন। এই বন্দরের আধুনিকায়ন করে কীভাবে এটাকে আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি সেটা নিয়ে আমরা কাজ করতে চাই।

মাহদী আমিন বলেন, একইসঙ্গে মোংলা পোর্টকে উন্নত ও কর্মক্ষম করার জন্য সার্ভিস ওরিয়েন্টেড কাজে আগ্রহ দেখিয়েছে চীন। আমরা সেগুলো দিয়ে আলোচনা করেছি।

/জেএইচ/