মসজিদে ইমামের ঝুলন্ত লাশ, পাশে চিরকুট

মসজিদে ইমামের ঝুলন্ত লাশ, পাশে চিরকুট
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মসজিদের দোতলার একটি কক্ষে থাকতেন তিনি। তার বাড়ি বাঁশখালী উপজেলায়।
স্থানীয়রা জানান, বিকালে আসরের নামাজে ইমামতি করেছেন মো. আমির হোসেন। তবে মাগরিবের সময় মুসল্লিরা গিয়ে ইমামকে পাননি, মসজিদ ছিল তালাবদ্ধ। রাতে এশার নামাজের সময়ও একই দৃশ্য দেখে মুসল্লিদের সন্দেহ হয়। তারা মসজিদের দোতলার জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখতে পান, সিলিং ফ্যানের হুকের সঙ্গে ইমামের লাশ ঝুলছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ জানান, ফ্যানের হুকের সঙ্গে সবুজ রঙের একটি কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। নিচে একটি মই পড়ে ছিল। পাশে থাকা ইমামের কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পারিবারিক কলহের বিষয়ে কিছু কথা লেখা রয়েছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইমামকে রাজকীয় বিদায়