শিরোনাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে নিয়ে গেলো শিক্ষার্থীরা

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে নিয়ে গেলো শিক্ষার্থীরা

টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে চট্টগ্রামেও বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটক (গেট) খুলে নিয়ে চলে গেছে আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শতাধিক পরীক্ষার্থী। একপর্যায়ে শিক্ষার্থীরা বোর্ডের ফটকটি খুলে ফেলেন এবং সেটি তারা মাথায় নিয়ে চলে যান।

আন্দোলনকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একই সঙ্গে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিতের দাবিতে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, শিক্ষা বোর্ডের সামনে ফটক খুলে নেওয়ার ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ছবি ও ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/