


দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল হান্নান মাসউদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ ভবনের ফটকে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন।

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে গত ১২ দিনে ৮ জনের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গত ৬ থেকে ১৭ আগস্ট পর্যন্ত উপজেলার আলাইয়ারপুর, গোপালপুর ও চৌমুহনী পৌর হকার্স মার্কেট এলাকায় এসব গুলির ঘটনা ঘটে।

এতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার তিন বাংলাদেশির মরদেহ দীর্ঘ ৫০ দিন পর অবশেষে দেশে আনা হয়েছে।

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু হয়েছে। ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের’ অধীনে নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন এই গ্যাস কূপ খনন শুরু হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রূপালী ব্যাংকের সাবেক এক কর্মকর্তার ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো.ফারুক ওরফে শহীদ নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বিএনপি নেতাদের উদ্দেশে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, ‘ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দলের নেতাকর্মী হলেও কোনো ছাড় দেওয়া হবে না।’

নোয়াখালীর হাতিয়ায় নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করা একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে এনে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নোয়াখালীর প্রবাসী এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) স্থানীয় সময় বেলা ৩টার দিকে শহরের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুইটি বেসরকারি হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছে। রবিবার (৫ জুলাই) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহতের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রকাশ্যে ধূমপান করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের অন্তত ছয় নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্য। এ ঘটনার প্রায় এক বছর আগে পরিবারটির গ্রামের বাড়িতে ডাকাত দলের একটি উড়ো চিঠি এসেছিল বলে দাবি স্বজনদের।

ফুটবল বিশ্বকাপ আনন্দ ও উল্লাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা প্রকৃতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরের ফুটবলপ্রেমীরা।

নোয়াখালীর চাটখিলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর নির্দেশে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে এক যুবককে গুলি করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে কালামিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।