দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নোয়াখালী সংবাদদাতা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নোয়াখালীর প্রবাসী এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) স্থানীয় সময় বেলা ৩টার দিকে শহরের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মো. বেলায়েত হোসেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের বাসিন্দা।
নিহত বেলায়েত হোসেনের প্রতিবেশী মো. হানিফ বলেন, বুধবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বেলায়েত হোসেনকে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনার খবর জেনেছেন। তবে কেউ তাকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাননি।
এর আগে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে বাড়ির গেটের সামনে মো. ইয়াছিন নামের নোয়াখালীর আরেক প্রবাসীকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।