এমপি হান্নান মাসউদের স্ত্রীর ফেসবুক পোষ্ট ঘিরে বিএনপির বিক্ষোভ

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
এমপি হান্নান মাসউদের স্ত্রীর ফেসবুক পোষ্ট ঘিরে বিএনপির বিক্ষোভ
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ও তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর একটি ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে নিঝুমদ্বীপের মানুষকে ‘ককুর পাখি, ছাগল পাখি, গরু পাখি’ বলে আখ্যায়িত করেছেন। মানুষের মর্যাদা ও সম্মান নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়। মতপ্রকাশের অধিকার সবার রয়েছে, তবে সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর সম্মানহানি করা উচিত নয়।নিঝুমদ্বীপে এসে তিনি যেভাবে মানুষকে প্রাণির সঙ্গে তুলনা করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। তার এমন স্ট্যাটাস আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, নিঝুমদ্বীপের মানুষকে নিয়ে এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যের কাছ থেকে আমরা এমন বক্তব্য প্রত্যাশা করি না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

তবে শ্যামলী সুলতানা জেদনীর ওই ফেসবুক পোস্ট ডিলিট করে দিয়েছেন। এ বিষয়ে কোনো ব্যাখ্যা বা মন্তব্য করেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিঝুমদ্বীপে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ করেছে।

/এসবি/