নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭০

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭০
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

নোয়াখালীর জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের মধ্যে সুধারাম মডেল থানায় ৪ জন, কোম্পানীগঞ্জ থানায় ১৭ জন, সেনবাগ থানায় ৩ জন, চরজব্বর থানায় ৩২ জন, চাটখিল থানায় ৬ জন এবং কবিরহাট থানায় ৯ জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধে শুধু আইন প্রয়োগ নয়, তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, অভিযানের পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে। কেউ কিশোরদের ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নোয়াখালী জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/