শিরোনাম

সরাইলে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
সরাইলে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু
ভোটকেন্দ্র। ছবি: সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনের দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে তার মৃত্যু হয়ে। মুজাহিদুল সরাইল ইসলামিক ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মুজাহিদুল ইসলাম উপজেলার হালুয়া পাড়া গ্রামের মৃত গোলাম মওলার সন্তান।

সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামিম আল মামুন বলেন, কেন্দ্রের ২ নং বুথে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যান।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, চিকিৎসক ধারণা করছেন, তিনি হয়ত মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গেছেন।

/এসআর/