শিরোনাম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যায় বনানীর একটি বহুতল ভবনের ১১তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৩টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তবে কীভাবে আগুন লেগেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

/এসবি/