মার্কিন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব অ্যাডাম টেল

সিজেডএন ডেস্ক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন ড্যান ড্রিসকল। এ আকস্মিক রদবদলের পর মার্কিন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হিসেবে অ্যাডাম টেলকে নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় নতুন এ সিদ্ধান্তের কথা জানান তিনি। সিদ্ধান্ত জানিয়ে ট্রাম্প লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বর্তমানে সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডাম টেল অবিলম্বে ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব নেবেন।’
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দায়িত্ব থেকে সরে দাঁড়ান ড্যান ড্রিসকল। বেশ কয়েক মাস ধরেই সেনাবাহিনীর ভবিষ্যৎ রূপরেখা এবং শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের পদায়ন নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তার গভীর মতপার্থক্য তৈরি হয়েছিল।
ড্রিসকলের পদত্যাগের পর হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানান, সেক্রেটারি ড্রিসকল প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকাকে আবার শক্তিশালী করার’ কর্মসূচি বাস্তবায়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, ড্রিসকল দেশের ঐতিহাসিক কিছু সামরিক অভিযান পরিচালনায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি সেনাদলের প্রস্তুতি ও যুদ্ধ সক্ষমতার ওপর জোর বাড়িয়েছেন এবং রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনাতেও তাৎপর্যপূর্ণ সহায়তা করেছেন।
সূত্র: পলিটিকো

বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের