শিরোনাম

শাহবাগ মোড় ছাড়লো আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাহবাগ মোড় ছাড়লো আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক
নোয়াখালী বিভাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন শেষে রাজধানীর শাহবাগ মোড়ে যানচলাচল স্বাভাবিক

নোয়াখালী বিভাগের দাবিতে প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ মোড় ত্যাগ করে জাতীয় প্রেসক্লাবের দিকে যাত্রা শুরু করেন। এরপর শাহবাগ মোড় এলাকায় যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন আন্দোলনকারীরা। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে কর্মসূচিতে যোগ দেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসুদ। এসময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

/এফসি/