মালিবাগ ও পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে এবং পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় একই সময়ে এসব ঘটনা ঘটে। পল্লবী থানায় বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। তবে মালিবাগে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি বিস্ফোরিত হলে এর ছিটে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে লাগে। এতে তিনি সামান্য আহত হন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
অন্যদিকে, মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিংয়ে বিস্ফোরিত ককটেলটি সেখানে পার্ক করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে। এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
তিনি বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা মালিবাগের ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ সময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।