রাজধানীতে স্কুলবাসে আগুন

রাজধানীতে স্কুলবাসে আগুন
সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নতুনবাজারের ১০০ ফিট সড়কে ভাটারা থানার কিছুটা সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ভাটারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কুলটির বাসটিতে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগে। এ সময় চালক ও সহকারী দ্রুত বাসের আসনগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এ ছাড়া রাত ১টার দিকে মহাখালী বাস টার্মিনালের পেছনে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
একই দিন রাজধানীর বনানী ও মহাখালীতে সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।