প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে দোয়া ও মিলাদ মহফিল

জাবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর নামাজের পর এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা ও জনগণের কল্যাণে তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান খান, জাবি অফিসার সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান বাবুলসহ বিভিন্ন বিভাগ ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ