প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
সিটিজেন জার্নাল ডেস্ক

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশে ফেরার পর এবং প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম জন্মদিন।
তারেক রহমান ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাজীবন শুরু করেন। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে তার আগ্রহ ছিল। এরই অংশ হিসেবে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচার সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী বিএনপির নির্বাচনী প্রচারণা চালান।
তারেক রহমান ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান। এর পর থেকেই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। মূল সংগঠনসহ তিনি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল সভার আয়োজন করেন। এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তিনি দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
২০০৬ সালে বিএনপি সরকারের মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে দেশে বিশৃঙ্খা সৃষ্টি হয়। এমন অবস্থায় ২০০৭ সালের ১১ জানুয়ারিতে নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারকে অপসারণ করে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। যার প্রধান ছিলেন ফখরুদ্দীন আহমদ। এর পরদিন অর্থাৎ ১২ জানুয়ারি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। এর পর সরকারের পক্ষ থেকে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মামলা দায়ের করা হয়। এমনই এক মামলায় ওই বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও ১৩টি দুর্নীতির মামলা দায়ের করা হয় ও তাকে বিচারের সম্মুখীন করা হয়।
গ্রেপ্তারের কিছুদিন পর তারেক রহমানকে আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার অবনতি দেখা যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। আদালতের নির্দেশে চিকিৎসকদের একটি দল পরীক্ষা-নিরীক্ষার পর আদালতকে জানায় যে তারেক রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্তিযুক্ত। তখন আদালত রিমান্ডে নেওয়ার আদেশ শিথিল করে তা কমিয়ে ১ দিন ধার্য করেন ও জিজ্ঞাসাবাদকারীদের সাবধানতা অবলম্বনের আদেশ দেন। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে ঢাকার শাহবাগস্থ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
২০০৮ সালের আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি লাভ করে। প্রায় ১৮ মাস কারাভোগ করার পর ওই বছরের ৩ সেপ্টেম্বর সবগুলো মামলায় তারেক রহমান জামিন লাভ করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন।
১১ সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে মা খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পুত্র তারেককে দেখতে যান। সেদিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। এর পর দীর্ঘ প্রায় ১৭ বছর তিনি নির্বাসিত জীবনযাপন করেন।
আওয়ামী লীগ সরকারের সময় সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তার করা আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সালের মে মাসে ঢাকার একটি আদালত তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর প্রতিবাদে বিএনপি দেশের বিভিন্ন এলাকায় হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরেন। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
সরকার পরিচালনায় এসে পরিবার কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে তারেক রহমান। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিঋণ মওকুফ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া খাল খনন ও বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সংসদীয় জবাবদিহি নিশ্চিত করা, সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনা এবং ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে তার সরকার।
সরকারপ্রধান হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম জন্মদিন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে গত বছরের মতো এবারও কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া রয়েছে।
তবে এর পরও দিবসটি পালনে বিভিন্ন পর্যায়ে সামাজিক ও ধর্মীয়ভাবে উদ্যোগ নিয়েছেন দলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষ রোপণ ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিশেষ ‘বই উৎসব’-এর আয়োজন করা হয়েছে। এতে ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে।
অন্যদিকে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসাছাত্রদের স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

‘কোনো উসকানিতে পা দেবেন না’, নেতা-কর্মীদের তারেক রহমান
যথেষ্ট হয়েছে আর না, খুনি-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী